বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলে আন্ত:শ্রেণী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে স্বাধীনতা কাপ আন্ত:শ্রেণী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহাসিন উদ্দিন, মো. মুকুল হোসেন, রেহানা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেসা ডালিয়া প্রমুখ।

মহান স্বাধীনতা কাপ আন্তঃ শ্রেণী ক্রিকেট টুর্নামেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল অংশ নেয়।

উদ্বোধনী খেলায় বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দল বনাম বিদ্যালয় শিক্ষক মুকুল হোসেনের নেতৃত্বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাইকেল মধুসূদন দল।
এছাড়াও বিদ্যালয় শিক্ষক রমেশ সরদারের নেতৃত্বে নবম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে কাজী নজরুল ইসলাম দল বনাম বিদ্যালয়ের শিক্ষক সুকুমার সরকারের নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পল্লীকবি জসীমউদ্দীন দল।
আগামী ২৬শে মার্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা কাপ আন্ত শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার