বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

যশোরের কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে মজিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের সভাপতিত্বে ও ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক মতলেব আলী, প্রধান শিক্ষক নুরুন্নাহার ডলি, পরিত্রাণের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, ইউপি সচিব আবুল হোসেন, প্যানেল মেয়র আব্দুর রহমান, ইউপি সদস্য এম সাইফুর রহমান, জিয়াউর রহমান, আব্দুস সামাদ, মহিউদ্দীন বুলবুল, মনিরুজ্জামান, আসাদুজ্জামান, হামিদা বেগম, রেশমা খাতুন, নাজমা খাতুন, দলিতের মোবিলাইজার নিকোলাস মিস্ত্রী, নিকাহ রেজিষ্ট্রার আব্দুল লতিফ, ইমাম ও খতিব আব্দুল হামিদ, সাংবাদিক শংকর কুমার দাস প্রমুখ।

সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগী অফিসার নাজমুন নাহার।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর