সিডোর আয়োজনে
সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের ‘সিডো’ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিতরণকৃত সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
এ সময়ে ২৪ জন দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের একটি করে মোট ২৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
দু’বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধনবিস্তারিত পড়ুন


