শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিপক্ষ প্রার্থীর হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদ।

সোমবার (৬মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাঈদ উজ জামান সাঈদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আগামী ৮ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নিরেপক্ষ এবং সুষ্ঠ ভোট উপহারের অঙ্গীকার থাকলেও আমার প্রতিপক্ষ প্রার্থী গোলাম মোস্তফা বাংলা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট না হতে আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। একই সাথে নির্বাচনের দিনে ত্রাস সৃষ্ঠি করার মাধ্যমে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন থেকে ২০ হাজার ভোট কেটে নেবে এবং অন্যান্য ইউনিয়ন থেকে কেন্দ্র প্রতি ২/৩শ ভোট ভোটারদের নিকট থেকে টেবিলের উপরে সিল মেরে নেওয়া অথবা ব্যালেট পেপারে জোর পূর্বক নিজের প্রতিকে তার পোলিং এজন্টদের দিয়ে সিল মেরে নেবে এমনভাবে প্রচার করছে।

বিষয়টি নিয়ে উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে ভীতশাস্ত্রতা কাজ করছে। আমার প্রতিপক্ষের এমন ধরনের বক্তব্য প্রদানের কারণে ভোটার গন ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হচ্ছে।

তিনি বলেন, এ বিষয় তিনি রির্টানিং কর্মকর্তাসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।

তিনি আশা করছেন- নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
তবে অভিযুক্ত প্রার্থী গোলাম মোস্তফা বাংলা সকল অভিযোগ অস্বীকার করে বলেন- জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। আমি বা আমার সমর্থকরা কাউকে হুমকি দিচ্ছে না।

এদিকে দ্বিতীয় ধাপ একুশে মে নির্বাচনে আশাশুনি উপজেলার চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় এসে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ করেছেন ঘোড়া প্রতীকের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ ডালিম।

তিনি বলেন, বহু বছর যারা এলাকার বাইরে ছিল তাদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলার আসামি কামাল পারভেজ এলাকায় এসে মোটরসাইকেল শোডাউন করায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি