মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবারুণ হাইস্কুলের শিক্ষকের হিট মৃত্যুতে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ফারুক হোসেন’র হিট স্ট্রোক জনিত অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ মে) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রয়াত শিক্ষক রুহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান নাজনীন আরা নাজু।

প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আতিয়ার রহমান, ওবায়দুল্লাহ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, আবুবক্কার সিদ্দিক, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী, তৈবুর রহমান, কবির আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম এম নওরোজ, শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মো. সিরাজুল ইসলাম, শাহিনা পারভীন, রোজিনা বুলি, রাবেয়া খাতুন, লিপিকা মন্ডল, নাজমা সুলতানা, আমিনা খাতুন, সাদিয়া আফরিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ফারুক হোসেন’র হিট স্ট্রোক জনিত অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবরুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আকতারুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর