শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবি

সাতক্ষীরা শহরের সবুজবাগে ভূমি কর্মকর্তা তপন হালদার কর্তৃক পৌর আইন না মেনে অবৈধভাবে প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের পলাশপোল সবুজবাগ গ্রামের মৃত কালিদাসের পুত্র রবিন কুমার মল্লিক।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকার বাসিন্দা। আমাদের প্রতিবেশী বনমালি হালদারের পুত্র ভূমি অফিসের পেশকার তপন হালদার পৌর আইন না মেনে আমার ভবনের গা ঘেঁষে বহুতল ভবন নির্মান শুরু করেছে। এবিষয়ে আমরা স্থানীয় কমিশনার শফিকুল ইসলাম বাবু’র কাছে অভিযোগ করলে তিনি দুইবার সেখানে প্রতিনিধি পাঠিয়ে তাকে কাজ বন্ধ করার নির্দেশ দিলেও সে প্রভাব খাটিয়ে কাজ বন্ধ না করে অব্যাহত রেখেছে। ভূমি অফিসে পেশকারের চাকুরি করার দোহাই দিয়ে তিনি পৌরসভার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ সমাপ্ত করলে আমি দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবো। তপন হালদার ভূমি অফিসের কর্মকর্তা হওয়ার সুযোগে মানুষকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে খুলনায় জমি কিনেছেন, সাতক্ষীরা শহরের দুই স্থানে জমি কিনেছেন। এছাড়া অগাধ টাকা পায়সার মালিক হয়েছেন। যে কারনে কাউকেই তিনি দাম দেন না। কারো কথায় কর্ণপাত করেন না। তিনি আইনও মানে না। আমরা নিরিহ ভদ্র মানুষ হওয়ায় তার কাছে অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে তদন্ত পূর্বক উক্ত স্থানে পৌর আইন কার্যকর পূর্বক ভবন নির্মাণ বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী