বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, তালার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান, সদর উপজেলার পাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার বর্মন, দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ আল তারিক, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম গোলাম রহমান, কালিগঞ্জ ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সানজিদা শাহানাজ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, মাহফুজা বুলবুল, শামীমা খাতুন, তফুরা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাহবুব মিলন, গোলাম ফারুক, মাগফি আজম, তালিম হোসেন, ইয়াদ আলী, খায়রুল আলম, কামরুজ্জামান, ফিরোজ আলম, ওলিউর রহমান, আমীর হোসেন মিঠু সহ বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক বৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? ICT কোচিং সেন্টার –বিস্তারিত পড়ুন

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি