বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি নেতা রউফ চেয়ারম্যানের মাতা আর নেই, জানাজা সম্পন্ন

আবু সাঈদ, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট ব‍্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সবুরের মাতা রাশিদা বেগম (৯৩) মঙ্গলবার বেলা ১২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক‍্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্না..রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ মাগরিবের নামাজের পর আলীপুর রাশিদা বেগম এতিমখানা কমপ্লেক্স চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন নলতা শরীফ জামে মসজিদের ইমাম আবু সাঈদ রংপুরী।

নামাজের পূর্বে বক্তব্য রাখেন মরহুমার বড় পুত্র আলহাজ্ব আব্দুস সবুর, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান প্রমুখ।

অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন পুত্র ও আলীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট, ট্রাক প্রতিকের সাতক্ষীরা সদর আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আফসার আলী, ভোমরা ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুল ইসলাম আসাদ, বিএনপি নেতা আবুল হাসান হাদী, ভোমরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এড. এবি এম সেলিমসহ অসংখ্য মুসল্লিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ