বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশাশুনি সরকারি কলেজ চত্বরে এ জন সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক- এমপি।

সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান বিপুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল হকের পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, স ম হুমায়ুন কবির সুমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ।

সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াও করতে ভালবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতা বিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে।

দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।

সভায় সকল ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান