বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য র‌্যালি।

রবিবার(১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র মার্কা ধানের শীষ। তারেক রহমানের মার্কা ধানের শীষ। আগামী নির্বাচনে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি,যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ। এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। আজকের এই র‌্যালি প্রমাণ করে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তারা আরও বলেন, সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় সমাবেশ বা শৃঙ্খলাবদ্ধ র‌্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন