শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সাপের কামড়ে ভাইয়ের মৃ*ত্যু, বোন অসুস্থ

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃ*ত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শিশু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুর নাম আজিম (৩)। আহত শিশু হালিমা (৮)। তারা উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান।

পরিবারটি বর্তমানে মনিরামপুর পৌরসভার বাঁধাঘাট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছে। পারিবারিক সূত্রে জানা যায়- রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ শিশু আজিম ও তার বড় বোন হালিমাকে দংশন করে। পরিবার দ্রুত তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে এন্টিভেনম না থাকায় চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় ছোট শিশু আজিমের মৃত্যু হয়।

পরে শিশু হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশু মেডিসিন ওয়ার্ডে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন- তার অবস্থা স্থিতিশীল হলেও আগামী ২৪ ঘণ্টা ঝুঁঁকি কাটেনি। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন