রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি,জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধাঃ সম্পাদক সাবেক কাউন্সিলর শেখ মাছুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু।

এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা শফিকুল আলম বাবু, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল,পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। দুপুরে জেলা নেতৃবৃন্দ পরিদর্শনে এসে বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পে মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। সাতক্ষীরা জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে।

ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র সহ পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে দুস্থ অসহায় সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ সেবা গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক