শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা ও ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও তার ছেলে আসিফসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গড়েরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম। অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, চাপাতি, কুড়াল, চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ জানান, “আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, আনজুয়ারা নিজের বাড়িটিকে মাদকের ডেরায় পরিণত করেছিলেন। পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বাধা দিলে স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিট করতো।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্থানীয়রা পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত