সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন

গাজী হাবিব ও মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রধান অতিথি থেকে এ হোপ ফ্রী হেলথ কেয়ারের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, লাইফ অ্যান্ড হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ।

নর্দান ইউনিভার্সিটি (খুলনা) সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম আজাদ বাবলা, নর্দান ইউনিভার্সিটি খুলনার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন মো. রবিউল ইসলাম, জামায়াতে ইসলামির সাতক্ষীরা শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী দিনে অর্ধ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও হেলথ কার্ড প্রদান করা হয়।

সপ্তাহের প্রতি শনিবার সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলী, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মো. সাইফুদ্দিন, নর্দান ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইফ অ্যান্ড ফ্রী হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ বলেন, সমাজের অসচ্ছল, অসহায় দুস্থ গরীব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার বাবা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে সাতক্ষীরা একটা হাসপাতালও করা হবে।

এছাড়া, এই ফাউন্ডেশনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বিনা লাভে ৫০টি মোটর চালিত ভ্যান ও ১০০ টি সেলাই মেশিন প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন