শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের খো খো প্রশিক্ষণ কোর্স ২০২৬ এবং আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ খো খো ফেডারেশন এর ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে তিন দিন ব্যাপী স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের উক্ত খো খো প্রশিক্ষণ কোর্সের সমপানী এবং আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফূটবল ফেডারেশনের আহবায়ক ইমাদুল হক খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আহমাদ আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক কাজী কামরুজ্জামান, জাতীয় খো খো দলের অধিনায়ক শেখ আব্দুর রহমান রানা, খো খো প্রশিক্ষক ফারুকুল ইসলাম, বাইজিদ মন্ডল, ইয়াছিন, রতন সহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে সাতক্ষীরা, খুলনা ও মাগুরা জেলা দল অংশ গ্রহণ করে। আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে ছেলেদের ম্যাচে খুলনা জেলা দলকে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়।

আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে মেয়েদের ম্যাচে খুলনা জেলা দল কে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্ণামেন্ট শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদে নবনিযুক্ত জেলঅ পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান