মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের হত্যার হুমকি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি: এতিমের সম্পদ আত্মসাৎকারী এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জিএম আমিনুল হকসহ বিডিএফ প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও হত্যার হুমকি এবং মামলায় দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিডিএফ প্রেসক্লাবের আয়োজনে ব্রহ্মরাজপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান হিসাবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল টুয়েন্টিফোরের আমেনা বিলকিস ময়না, ডিবিসি টিভির এম বেল্লাহ হোসেন, দৈনিক বাংলা ট্রিবিউনের সরদার মোঃ আসাদুজ্জামান, ঢাকা টাইমসের হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালের চিত্রের গাজী হাবিব, গ্রামের কথার কামরুল ইসলাম, সাতক্ষীরা ভিশনের জাহিদ হোসেন, মিলন হোসেন, কদমতলা প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, দৈনিক সুপ্রভাতের মাজহারুল ইসলাম, রায়হান হোসেন, সবুজ হোসেন, মিলন হোসেন, আদিত্য মল্লিক, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম আমিনুল হক, এমএ মাজেদ, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, ইসমাইল হোসেন, আসাদুল ইসলাম, এম এম মনিরুজ্জামান জয়নাল, শরীফুল ইসলাম রানা, সুজন ঘোষ, সুশীল সমাজের সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন।

সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন লিটন তার প্রয়াত বড়ভাই হেলাল উদ্দিনের এতিম শিশু কন্যা রূহী এবং বিধবা স্ত্রী শাহেদা আনসারী রুমির স্থাবর ও অস্থাবর সম্পত্তি সুকৌশলে আত্মসাৎ করতে একেরপর এক মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ সাত বছর হয়রানি করে চলেছে। গত ২২ মার্চ সকালে সাহেদা আনসারী রুমি বিডিএফ প্রেসক্লাবে দেবর এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক ও বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলীসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলমের ভাষা স্থাবদ্ধ করা যাবে না। ষড়যন্ত্রকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে।

বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক হয়রানির শিকার হলে শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের সাংবাদিকরা প্রতিবাদে প্রয়োজন রাস্তায় নামবে। একজন আমিনুলের কিছু হলে সারা বাংলাদেশের রাজপথে লক্ষ লক্ষ আমিনুল রাস্তায় নামবে। পৈত্রিক সম্পত্তিতে এতিমের অংশ ফেরত পেতে, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীন ভাবে সংবাদ পরিবেশন করতে পারে সেজন্য আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থ আত্মসাৎকারী মামলাবাজ নাসির উদ্দিন লিটন এবং তার দোসরদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক