শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চিনি মিশিয়ে মধু উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সর্দার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বক্স পদ্ধতিতে মধু উৎপাদনে অবৈধভাবে চিনি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল রিফাত।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন বন বিভাগের প্রতিনিধি ও শ্যামনগর থানার পুলিশ সদস্যরা।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বক্স পদ্ধতিতে মধু উৎপাদনের নামে প্রাকৃতিক মৌমাছির মধুর সঙ্গে চিনি মিশিয়ে তা বাজারজাত করছিলেন। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল রিফাত বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই ভেজাল বা প্রতারণামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের