শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৪৭ জন রোগী পেলো সাড়ে ২৩ লাখ টাকার অনুদান

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে এ অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার ও সাংবাদিক আবু সাঈদ, জেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক নাঈম হাসান, এপিএস নাজমুল হাসান, জাপা নেতা কমল বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান