বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুরস্কার বিতরণ

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মানববন্ধন ও মতবিনিময় সভা

শেখ জিল্লু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি, মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় ও পুরষ্কার বিতরণ করা হয়।

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, খুলনার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসফিকা হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক অহিদুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকিবিল্লাহ শাহী, সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, উপজেলা দুপ্রক সহ-সভাপতি কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, উপজেলা দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক উৎপল কুমার সাহা, সাইদুজ্জামান লাভলু, সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও বিজিত সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দলকে পুরস্কার দেয়া হয়।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে গার্লস পাইলট হাইস্কুলের আনিকা তাহসিন।
অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থী মিথিলা ফারজানা, দ্বিতীয় স্থান অর্জনকারী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের স্বপ্নীল চৌধুরী ও তৃতীয় স্থান অর্জনকারী কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নওশিন নাওয়ারকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা