শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৮ দলীয় নক আউট টুর্নামেন্ট খেলা উদ্বোধন

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে পুলিশকে তথ্য দিন ও পুলিশ কে সহযোগীতা করুন। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক পরিবহনে নিয়োজিত ব্যক্তি, মাদক সংক্রান্তে অর্থ লেনদেনকরী, এবং মাদক ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দানকারী ব্যক্তিদের তথ্য দিন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে সাতক্ষীরা জেলা রেফারী ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে দিন ব্যাপি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলার ফুটবল রেফারিবৃন্দের অংশ গ্রহণে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ মো. আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ও কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডিআইও-১ ইয়াসিন আলম চৌধুরী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবলু আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

এসপি কাজী মনিরুজ্জামান বলেন। শহীদ শেখ কামাল ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য দেশীয় খেলার মানোন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে অপরিসীম অবদান রেখেছিলেন। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির গড়ে তুলতেন এবং তাদের সঙ্গে নিয়মিত অনুশীলন করাতেন। ক্যাপ্টেন শেখ কামালের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্ত আসতে পেরেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী