শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার!

সাতক্ষীরার দেবহাটায় প্রথম শ্রেনীর ছাত্রী(৬) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক কিশোর (১৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভিকটিম শিশু ও অভিযুক্ত কিশোর উভয়েই উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১২ মে) বিকেলে বাড়ির পাশ্ববর্তী পরিত্যক্ত কাঠ মিলের পাশে খেলার সময় ভিকটিম শিশুটিকে ওই কিশোর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রীর আত্নচিৎকারে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর। পরে ভিকটিমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসকাধীন রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৯) দায়ের করেন। এদিকে শুক্রবার রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার জানান, মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা