শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে শুরু হয়েছে “হালখাতা” উৎসব

কৃষকের ঘরে ধান উঠেছে। তাই, যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের হাট-বাজারগুলোর দোকানে দোকানে শুরু হয়েছে হালখাতা উৎসব। এক সময় ছিলো বাংলা সনের প্রথম দিন অর্থাৎ ১লা বৈশাখে দোকানীরা তাদের দোকানের পুরাতন সকল হিসাব হাল করার জন্যে আনুষ্ঠানিকভাবে হালখাতা উৎসব করতো। সে সময়ের সারাবছর ব্যবসা বাণিজ্যের বকেয়া আদায় করার উৎস বা অনুষ্ঠান হল হালখাতা। এই হালখাতা উৎসব বছরে একবার করা হতো। আর ব্যবসা চলতো সারা বছর।

জানা গেছে- হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে “হালখাতা”-র জন্ম। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।

হালখাতা উৎসবের দিন সকালে সনাতন ধর্মাবলম্বী দোকানী ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও বিত্তের দেবী ল²ীর পূজা করে থাকেন। সাথে সাথে তাদের সারাবছর যেনো ব্যবসা ভালো যায়, এই কামনায় প্রার্থনাও করে থাকেন। তাদের ধর্মীয় সকল নিয়ম মেনেই খাতায় নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করেন। এই দিন ক্রেতাদের আনন্দ দেয়ার জন্য মিষ্টি, দই, ঠান্ডা পানীয়, মাংস ভাতসহ নানা ধরনের ব্যবস্থা করে থাকেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী একাধারে ২ অথবা ৩ দিন পর্যন্তও চলমান রাখে হালখাতা উৎসব। হালখাতার আগে থেকে ধুয়ে-মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা দোকানে এসে, নতুন জামা-কাপড় পরে বসেন ব্যসায়ীরা। হালখাতার ক্যাশে রাখা হয় শিক্ষিত নতুন লোক। এই হালখাতাকে ঘিরে বেশি ব্যস্ত হয়ে পড়ে মিষ্টির দোকানগুলো। এর আগে ব্যস্ততা দেখা যায় হালখাতার কার্ড তৈরির জন্য বিভিন্ন প্রেস প্রতিষ্ঠানে।

রাজগঞ্জ অঞ্চল ঘুরে দেখা যায়- বড় বাজার রাজগঞ্জসহ পাশ্ববর্তী ছোট বড় সকল বাজার যথাক্রমে- রোহিতা, খেদাপাড়া, মদনপুর, এনায়েতপুর, ষোলখাদা, ঝাঁপা, চালুয়াহাটি, নেংগুড়াহাট, শয়লাহাট, কাঁঠালতলা, পারখাজুরা, চাকলা, খোরদো, মশ্বিনগর, চাঁপাতলা বাজারসহ আশেপাশের বিভিন্ন মুদিদোকান, কসমেটিক্স, সার্ভিসিং সেন্টার, জুয়েলারী, ওয়েল্ডিং-এর দোকান, সার-কীটনাশকের দোকান, ওষুধের দোকান, বেকারী, ভ্যারাইটিস, হোটেল-রেস্টুরেন্ট, তেলের দোকান, ফার্নিচারের দোকান, কাঁচা তরিতরকারির দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ হালখাতা শুরু হয়েছে।

এসব প্রতিষ্ঠানে হালখাতাকে কেন্দ্র করে নানান রঙ-বেরঙের সাজ-সজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া রাতে হরেক রঙ-এর মিউজিক লাইটিং করা হয়েছে। এমনকি মাইকে গান, গজল, ওয়াজ, নাটক ইত্যাদি বাজিয়ে মুখরিত করে রেখেছে। প্রতিটি এলাকা ও বাজারগুলোতে পৌঁছালে মনে হয় যেনো চারিদিকে উৎসব চলছে।

বছরে দুইবার আমন ও বোরো ধান উঠলেই শুরু হয় এই হালখাতা উৎসব। একারনে কৃষকরা ধান বিক্রি করে দোকানীদের পাওনা পরিশোধ করে হালখাতার মাধ্যমে। সাধারণতো এসময় ধানের দামও কিছুটা কমে যায়। এতে কৃষকদের মাঝে চাঁপা ক্ষোপও থাকে।

এদিকে এই হালখাতাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মাঝে এক ধরনের উত্তেজনাও কাজ করে। বিক্রেতারা তাদের পাওনা আদায় করতে নানা ধরনের আয়োজন করে। সাথে সাথে ক্রেতাদের খুশি করতে মিষ্টিসহ নানা ধরনের খাবারের ব্যবস্থাও করা হয়।

এই উৎসবকে ঘিরে রাজগঞ্জ অঞ্চলের চারিদিকে যেনো উৎসব উৎসব পরিস্থিতি বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন