মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর খোল বিলে হাইব্রিড ধান মধুমতি-২ এর মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি: হাইব্রিড মধ্যম চিকন ধান মধুমতি-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে ও সাতক্ষীরা মুসলিম বীজ ভান্ডারের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের খোল বিলে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় হাইব্রিড ধান মধুমতি-২এর মাঠ দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনাইটেড সীড কোম্পানির খুলনা ও বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, খুলনার ডুমুরিয়া অঞ্চলের মার্কেটিং অফিসার পলাশ মল্লিক, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার টিএফ মোঃ আশরাফুল ও মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারীর পুত্র আব্দুর রাশেদ প্রমুখ।

হাইব্রিড মধুমতি ধান-২এর চাষী তার বক্তব্যে বলেন, ইউনাইটেড সীড কোম্পানির হাইব্রিড মধুমতি ধান-২ এর বীজ আমি সুলতানপুর বড়বাজারের সাতক্ষীরা মুসলিম বীজ ভান্ডার থেকে সংগ্রহ করে এই ধান চাষ করে অধিক ফলন পেয়েছি। মধুমতি-২ ধান এর অধিক ফলন

হওয়ায় আগামী মৌসুমে এলাকার অধিকাংশ‌ কৃষক মধুমতি-২ ধান চাষে আগ্রহ প্রকাশ করেছে। আমি অন্য ধান চাষ করে এত ফলন কখনো পাইনি। আমি খুবই আনন্দিত অল্প সময়ে ও স্বল্প খরচে অধিক ফলন পেয়ে। এজন্য আমি ইউনাইটেড সীড কোম্পানি ও মুসলিম বীজ ভান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইব্রিড মধুমতি ধান-২ এর চাষী মোঃ শামীমুল ইসলাম সবুজ, কৃষক আব্দুর রাজ্জাক, মো. আজারুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ আলাউদ্দিন, মো. জিয়াদ হাসান ইমন ও মোঃ আসাদুল ইসলাম প্রমূখ।

মধুমতি-২ হাইব্রিড ধানের মাঠ দিবসের আলোচনায় এ ধানের জাত ও বৈশিষ্ট্য সম্পর্কে কৃষকরা বলেন,

হাইব্রিড ধান মধুমতি-২ , ইউনাইটেড সীড কোম্পানি চায়না থেকে আমদানি করেছে, এটি একটি উন্নত মানের হাইব্রিড ধান, মধ্যম চিকন ধান, দেশীয় ধান ব্রি-ধান ২৮ এর মত, তাই বাজারে বিক্রির সময় বাজার মূল্য পাওয়া যায় ভালো, এর ভাত হয় ঝুরঝুরে ও খাইতে সুস্বাদু,

এর গাছ মাঝারি উঁচু হওয়ায় ধান গাছ ঝড়ও বাতাসে সহজে হেলে পড়ে না, এ ধানের শীষের গাঁথুনি প্রচুর ঘন তাই ফলন পাওয়া যায় অনেক বেশি, এ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই স্থানীয় জাত ছাড়া ফলন বেশি, এই ধানের শীষের মাইজ পাতা খাঁড়া থাকে তাই ধানের দানা হয় অধিক পুষ্ট, এই ধানের বিশেষ বৈশিষ্ট্য পাকা ধান ঝরে পড়ে না, জীবন কাল বীজতলা থেকে ধান কাটা পর্যন্ত ১৩৫ থেকে ১৪০ দিন, বিঘা প্রতি ফলন ৩৩ শতাংশে ৩০ থেকে ৩৫ মন।

হাইব্রিড মধুমতি-২ ধান কর্তন ও মাঠ দিবসে এলাকার কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান