শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায় পিতা। ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার (২১ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি গ্রামের মৃত কাওছার আলী গাজীর ছেলে মোঃ ইউসুফ আলী এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছেলে নাহিদ হাসান (২৫) গ্রামের বাড়ি সুভদ্রাকাটি আসার উদ্দেশ্যে গত ২৫ মে সকাল সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরা জজকোর্ট এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়। কিন্তু অদ্যাবধি সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গার আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট খোঁজাখুজি করার পরও তার কোন সন্ধান মেলেনি।
ইউসুফ আলী আরও জানান, নিখোঁজ হওয়ার সময় তার নিকট একটি মোবাইল ফোন ছিল যার নম্বর-০১৮৮৯-৫৮৯৫৩৯। নিখোঁজ হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট, গোলগলা গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা সবাই দারুনভাবে ভেঙ্গে পড়েছে। বর্তমানে আমি সন্তান হারিয়ে দ্বিকবিদ্বিক শূন্য এবং দিশেহারা হয়ে জীবন অতিবাহিত করছি।
তিনি নিখোঁজ ছেলে নাহিদ হাসানকে যাতে দ্রুত খুঁজে পান তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সকলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যেবিস্তারিত পড়ুন

​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী
  • সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার