সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চারটি সীমান্ত থেকে ৬ বাংলাদেশীকে আটক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার চারটি সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদরা এলাকায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহদেপুর থানার মীর্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারে ছেলে নয়ন সরকার (২৭), খুলনা জেলার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), তাদের ছেলে আরিফ হোসেন (৫) ও যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।

বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত