বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর সুপারীঘাটায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটা এলাকায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধুলিহর সুপারীঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মুফতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম.এম জয়নাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরশাদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি.এম আমিনুল হক, মোছাদ্দেক হোসেন মোল্লা, রেজাউল সরদার, ফজলুল করিম, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মনিরুজ্জামান শাহিন, আব্দুর জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর, আদর্শ ও মানবিক সমাজ গঠনে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই মাদ্রাসা ভবিষ্যতে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি