বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার বাঁশদহ’র রেউই বাজারে রাস্তা দখল করে ব্যবসা!

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে রাস্তা দখল করে ব্যবসা বানিজ্যের হিড়িক পড়েছে। সুষ্ঠু সমাধানে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে থাকা এলাকার জনগণ।

সরেজমিনে দেখা গেছে, সরকারি রাস্তার দুই পাশ দিয়ে একেবারে রাস্তা দখল করে নানা ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী, চপ-পিয়াজুর দোকান, চায়ের দোকান, মিষ্টির হোটেল, ফলের ব্যবসা, বিপদজনক দাহ্য পদার্থ গ্যাস সিলিন্ডার সহ ছোট বড় অনেক দোকান সরকারি রাস্তা দখল করে গড়ে উঠেছে। এমনকি রাস্তার পাশের স্থায়ী দোকানের মালামালও দোকানের সামনে-পাশে রাস্তা বরাবর রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীসহ সকলে।

জানা গেছে, এলাকার বৃহৎ জনগোষ্ঠির জন্য রেউই বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন বসে হাট। হাটবার ছাড়াও সপ্তাহের অন্য দিনেও ক্রেতা-বিক্রেতা ও মানুষের চাপ থাকায় হাটটি অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই সঙ্গত কারণে এ বজারটিতে সপ্তাহের অন্যান্য দিনেও মানুষের থাকে চাপ। যেকোন কারণে একটি ভারী যানবাহন এ বাজার রাস্তায় প্রবেশ করলে পাশে থাকে না কোন অতিরিক্ত জায়গা। ব্যবসায়ীদের রাস্তা দখলের কারণে এমন বেহাল অবস্থায় জনভোগান্তিতে এলাকার জনগণ। একে তো রাস্তা চিকন তারপরেও ভ্যান ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন সব কিছুই থাকে রাস্তা দখল করে।

তাই সীমান্ত জনপদের মানুষের জনদূর্ভোগ থেকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার বৃহৎ জনগোষ্ঠি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ