শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থানায় অভিযোগ

সাতক্ষীরার মুনজিতপুরে মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরের মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ দাখিল করেছে।

বুধবার (৬ মার্চ) প্রতিকার চেয়ে মুনজিতপুর মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের গলির এলাকাবাসী সাতক্ষীরা সদর থানায় ৩০জন স্বাক্ষরিত এক অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানায় যায়, মাদক, ধর্ষনসহ একাধিক মামলার আসামী শহরের মুনজিতপুর এলাকার মৃত জি.এম কওসার আলীর ছেলে মাদকাসক্ত ও নারীলোভী লম্পট জি.এম নুরুজ্জামান সাগর একজন কুখ্যাত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।

সে ঐ এলাকায় বহুতল ভবনে অবস্থান করে গোপনে বিভিন্ন এলাকা থেকে নানা প্রলোভন দেখিয়ে স্কুল কলেজের মেয়েদের এনে অনৈতিক কার্যকলাপ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। তার অনৈতিক কার্যকলাপে প্রতিবাদ করায় তার স্ত্রী ও মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনৈতিক কার্যকলাপসহ মাদক সেবন ও মাদক বিক্রি করার জন্য উঠতি বয়সের মেয়েদের ব্যবহার করছে।

বুধবার (৬ মার্চ) বিকাল অনুমান ৫টায় এলাকাবাসী পরিবেশ দূষিত করা থেকে বিরত রাখতে মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরকে নিষেধ করায় এলাকাবসীদের উপর চড়াও হয়ে গালি-গালাজসহ খুন জখম করতে উদ্যত হয়। এছাড়াও লম্পট সাগরের কারণে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা ঘর হতে বাহির হতে পারেনা বলেও অভিযোগ করেছে।

বড় ধরনের দুর্ঘটনা ও এলাকার পরিবেশ ঠিক রাখতে মাদকাসক্ত ও লম্পট জি.এম নুরুজ্জামান সাগরকে দ্রæত গ্রেফতারসহ তার বিরুদ্ধে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং সেই সাথে এলাকাবাসী সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন