সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শেখ আবু তাহের নতুন আইন সচিব

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ১৪ অক্টোবর থেকে তিনি এই বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

তাকে পূর্ণ সচিব হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পালন থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। এরপর অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে সচিবের চলতি দায়িত্বে নিয়োগ করে সরকার।

এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেখ আবু তাহের সাতক্ষীরার লাবসার সন্তান।
তিনি কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমানের জামাতা।
বিষয়টি নিশ্চিত করেছেন নতুন আইন সচিব শেখ আবু তাহেরের শ্যালক কলারোয়া উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি ও কাজিরহাট কলেজের প্রভাষক সালাহউদ্দিন পারভেজ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ