শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করা সেই হেডমাস্টার গ্রেপ্তার

হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে অপহরণের পর ধর্মান্ত্রিত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের এক মুদি ব্যবসায়ি জানান, ২০১৯ সালে তার মেয়ে নূরনগর আশালতা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে। বর্তমানে কার্টুনিয়া রাজবাড়ি কলেজে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মেয়ে দক্ষিণ হাজীপুর গ্রামের দীঘির পাড়ে শামীম আহমেদ এর বাড়ির পাশে আফসার মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে যেতো।

পথিমেধ্য নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামীম আহম্মেদ (৪৮) তাকে উত্যক্ত করতো। জন্ম সনদ অনুযায়ি মেয়ের জন্ম ২০০৪ সালের পহেলা ডিসেম্বর। গত ২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে বেরিয়ে দুপুর দু’টোর সময়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরদিন তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী (১৮২)করেন।

৭ এপ্রিল ফেইসবুকে তার মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার এক নোটারী পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করছেন এমন ছবি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানান।
একপর্যায়ে ৭ এপ্রিল তিনি শামীম আহমেদ এর বিরুদ্ধে থানায় মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে একটি মামলা করেন।

পরদিন তার মেয়েকে উদ্ধার ও প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
১০ এপ্রিল শামীম আহম্মেদকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়।
শামীম আহম্মেদ ইতিপূর্বে তিনটি বিয়ে করেছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ শুক্রবার বিকেল চারটায় শ্যামনগর থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুর একটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়ে বাজারের পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ি থেকে প্রধান শিক্ষক শামীম আহম্মেদকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

শামীম আহম্মেদকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে পাঠানো হবে। একই দিনে ভিকটিমকে ২২ ধারার জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি