বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন আসাদুজ্জামান বাবু

জি.এম আবুল হোসাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।

এবারের নির্বাচনে সাতক্ষীরার সদর আসনের জনগণ মনে প্রাণে চাইছেন একজন সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থী। জনগণের প্রত্যাশাকে বুঝবে চাওয়া এবং পাওয়ার মাঝে মেলবন্ধন ঘটাবে। তেমনি একজন মানুষ এবং অসম্ভব প্রান চাঞ্চল্যে ভরপুর একজন নেতা ও যোগ্য নেতৃত্বগুন সম্পন্ন প্রার্থী মনে করা হচ্ছে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুকে।

জানা যায়, আসাদুজ্জামান বাবু আশির দশকের ছাত্রলীগের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে সাতক্ষীরা সরকারী কলেজে (জি, এস) নির্বাচন, জেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুইবার দলীয় মনোনয়নে নির্বাচন করে বিপুল ভোটে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়ী হন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন এবং সুখে- দুঃখে এলাকার জনগনের পাশে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা কালীন সময়ে জনগণের পাশে থেকে কাজ করছেন তিনি। পর পর দু’বার করোনা আক্রান্ত হলেও জনসেবা থেকে পিছিয়ে আসেননি।

বর্তমানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত এই তুখোড় তরুণ নেতা জনগনের বিভিন্ন সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার নিজ নির্বাচনী এলাকায়। জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকাতে সর্বশ্রেণীর মানুষের কাছে গ্রহণ যোগ্যতা রয়েছে তার।

এ ব্যাপারে সাতক্ষীরা-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি ইতিমধ্যেই সদর উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দল আমাকে যে বিশ্বাসে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ্ আমি সেটি রক্ষা করতে পারবো। এজন্য সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ