বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪টি আসনের ৩টিতে নৌকার রদবদল

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থী বদল হয়েছে।
শুধুমাত্র সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম। যদিও পরে ১৪ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে জেতেন ওয়ার্কার্স পার্টির এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সদ্য পদত্যাগী চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি মনোনয়ন পেয়েছেন দুবারের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির স্থলে। নেতা-কর্মীদের সাথে দুর্ব্যাবহার ও অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য ব্যাপক বিতর্কিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা- কালিগঞ্জের একাংশ) আসনে টানা চারবারের মতো মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক।

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। তিনি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের স্থলে মনোনয়ন পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা