মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা

আইন-শৃঙ্খলার উন্নয়নে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে পৌরসভার ৩নং ওয়ার্ডে সুধীসমাবেশ ও মতবিনিময় সভা করেছে পুলিশ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টায় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সুধিসমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে সাতক্ষীরা সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ। এতে স্থানীয় বাসিন্দা মো. জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইন-শৃঙ্খলা বিষয়ক দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩নং ওয়ার্ডে কোন প্রকার মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি ও সমাজের বিশৃঙ্খলাকারীদের স্থান হবে না। সুধীসমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সকলকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। সকলে মিলে আমরা দেশ মাটি ও মাকে রক্ষার জন্য সমাজের সকল অপশক্তিকে রুখে দিতে পারলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েদের জন্য সম্পত্তি না করে তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলুন। নিজেদের মধ্যে সামাজিক বন্ধন সৃষ্টি করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি তাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এছাড়া মতবিনিময় সভায় এম জাহিদ মুরাদ মিলন, মো. আনারুল ইসলাম, মাও. রুহুল আমিন, মো. মাহাবুবার রহমান, মো. শহিদুল ইসলাম, ফজর আলী খোকা, আব্দুল কাদের, শাহ আলমসহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত