শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বিদেশী টকাসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইউএস ডলার, সৌদির রিয়াল, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপিসহ আশিক মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক শরীয়তপুর জেলার জাজিরা থানার কলিমোল­া মাস্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, বেনাপোল আইসিপির আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবি কতৃক নিয়মিত তল­াশীকালে ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল­াশী করা হয়। প্রাথমিক ভাবে ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাঁপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তি ও তার লাগেজ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অপস্ অফিসারের উপস্থিতিতে অধিকতর তল­াশী করে তার ব্যক্তিগত লাগেজের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুট এর প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় স্তরে স্তরে সাজানো ইউএস ডলার ২২ হাজার ৩শ’, সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭ হাজার ৪৩০, বিদেশী মদ ৮ বোতল, ১টি মোবাইল উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী