মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ ও জরিমানা

যশোরের মণিরামপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে আজিজুর রহমান নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার মজুদকৃত ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার আটঘরা নেংগুড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান উপস্থিত ছিলেন।

এসিল্যাণ্ড আলী হাসান বলেন- আটঘরা নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমান বিনা অনুমতিতে সার মজুদ ও বিক্রি করছিলেন। অভিযান চলা সময়ে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তার হেফাজতে থাকা ৩৭ বস্তা ইউরিয়া, ৩ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ১৭ বস্তা সালফার ও এক বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার জব্দ করা হয়েছে।

এসিল্যাণ্ড আলী হাসান বলেন, কৃষি অধিদপ্তরের অনুমতিহীন সার মজুদ ও বিক্রির দায়ে আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে এবং আজ রোববার (৪ সেপ্টেম্বর) সরকারি দরে সারগুলো বিক্রি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা