রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈরী আবহাওয়ায়

সাতক্ষীরায় এবার আম উৎপাদন কম, বাইরের ক্রেতার অভাবে লোকসান!

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাধু বিভিন্ন প্রজাতির দেশি আম। অন্য জেলার তুলনায় সাতক্ষীরায় আগে ভাগেই আম পাকে। তবে বৈরী আবহাওয়ায়, এবার আম উৎপাদন কম। গতবারের তুলনায় বাহিরের আম ক্রেতা বেশি না পাওয়ায় বিপাকে চাষী ও ব্যবসায়ীরা।
অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের জন্য অপরিপক্ক আম ক্যামিক্যাল দিয়ে পাকিয়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করছে। যেকারণে বাজারে পর্যাপ্ত দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন সাতক্ষীরার আম ব্যবসায়ী ও বাগান মালিকরা।

রবিবার (২২ মে) সরেজমিনে সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, কোয়ালিটি অনুযায়ী হিমসাগর আম বিক্রি হয়েছে প্রতি মণ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে, গোবিন্দভোগ আম কোয়ালিটি অনুযায়ী প্রতি মণ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে, কোয়ালিটি অনুযায়ী গোপালভোগ আম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু জানান, গত বছরের তুলনায় সাতক্ষীরায় আমের উৎপাদন কম। সুলতানপুর বড় বাজারে আমরা সার্বক্ষণিক তদারকী করায় এ বাজারে বিষমুক্ত বিভিন্ন আমের দাহিদা বেশি। বিভিন্ন জেলা থেকে আম ব্যবসায়ীরা আসছে আম নিতে। এছাড়াও সাতক্ষীরার বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাধু বিভিন্ন প্রজাতির দেশি আম যাচ্ছে ইউরোপ, হংকংসহ বিভিন্ন দেশে।

সাতক্ষীরার জেলা সদরের সবচেয়ে বড় আমের মোকাম সুলতানপুর বাজারের আড়তদার আব্দুল হাকিম গাজী জানান, বাহিরের আম ব্যবসায়ী কম আসায় দাম তুলনামুলক হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাইকার ও আড়তদাররা বলছেন, ঘূর্ণিঝড় অশনির কথা ভেবে অনেকে আগে ভাগে আম ভেঙ্গে নিয়েছে এবং কিছু অসাধু ব্যবসায়ী আম ক্যামিক্যাল দিয়ে আম পাকিয়ে দেশের বাজারে তোলায় অনেক এলাকার আম ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে আমের দাম নিম্নমুখী। অন্য দিকে ব্যবসায়ী ও বাগান মালিকরা একই সময় প্রতিযোগিতা করে বাজারে আম ওঠানোর কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি