শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসানের নির্বাচনী সভা

আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সমর্থনে প্রথম নির্বাচনী সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) বিকাল সাড়ে ০৪টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব মাঠে পৌর
কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের আহবানে পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল
হক চঞ্চলের সভাপতিত্বে নির্বাচনী সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি
বলেন,আমি বিগত কোন নির্বাচনে এত লোক সমগম দেখেনি। আমি আশ্চর্য হয়েছি একজন কাউন্সিলর
প্রার্থীর সমর্থনে এত জনসমগম দেখে। এই নির্বাচনী সভা জনসভায় রুপ নিয়ে জনসমূদ্রে পরিনত
হয়েছে। এই জোয়ার দেখে বোঝা যায় কাজী ফিরোজ হাসান পৌরসভার ০৪নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন
করেছে। নির্বাচনী সভার জনসমূদ্রই প্রমাণ করে পৌর নির্বাচনে ০৪নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে
কাজী ফিরোজ হাসান’র বিকল্প নেই। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ০৪নং ওয়ার্ডে সব চেয়ে বেশি
উন্নয়ন হয়েছে। তাই ওয়ার্ডের জনগণ ও ভোটাররা তার আহবানে সাড়া দিয়ে ০৪নং ওয়ার্ড কাউন্সিলর
কাজী ফিরোজ হাসানের সমর্থনে প্রথম নির্বাচনী সভা ও দোয়া অনুষ্ঠানে জনস্রোত। উন্নয়নের ধারা
অব্যাহত রাখতে আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে কাজী ফিরোজ হাসানকে
পুনরায় নির্বাচিত করার আহবান জানান তিনি।’
পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসান তার বক্তব্যে বলেন, আমি এই ০৪নং
ওয়ার্ডে পরপর ২ বার নির্বাচনে দঁাড়িয়ে ফেল করেছিলাম। তৃতীয়বার আপনাদের দোয়া ও ভালবাসায় আমি
কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। আমি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ও আপনাদের সেবায় কাজ
করেছি এবং আপ্রাণ চেষ্টা করেছি এই ০৪নং ওয়ার্ডকে মডেল হিসেবে তৈরী করতে। আমার এখনও
কিছু অসমাপ্ত কাজ আছে। সেই অসমাপ্ত কাজ শেষ করতে আমাকে আর একটিবার আপনাদের দোয়া-
ভালবাসা ও মহামূলবাণ ভোট দিয়ে আবারও পৌরসভায় আপনাদের দাবী আদায়ে কাউন্সিলর হিসেবে
নির্বাচিত করবেন। আপনাদের দোয়া ও ভালবাসা পেলে আমি আবারও আপনাদের ভোটে কাউন্সিলর
নির্বাচিত হবো।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সাবেক
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান
মিল্টন, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, কোষাধ্যক্ষ মো.
ফজলুর রহমান, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, বাদশা ফয়সাল জামে
মসজিদের পেশ ইমাম হাফেজ সাইফুদ্দিন, আব্দুর রাজ্জাক, গুরুচরণ ও আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। নির্বাচনী সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও
মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ হাফেজ সাঈদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা