সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম

মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। সব রেকর্ড ছাড়িয়ে সয়াবিন তেলের কেজি এখন ১শ’ ৩০ টাকা।

ফলে বাজারে ভোজ্য তেল সয়াবিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ক্রেতাদের। কয়েক দিনের ব্যবধানে তেলের দাম কেজিতে ২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, আরো বাড়বে ভোজ্য তেল সয়াবিনের দাম। এমন আশংকা তাদের। আর ১শ’ ১৫ টাকা থেকে ১শ’ ২০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে সুপার পাম তেল। প্রতিকেজি পাম তেল বিক্রি হচ্ছে ১শ’ ১০ টাকা থেকে ১শ’ ১৫ টাকা।
রাজগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী সুব্রত দত্ত জানিয়েছেন, পাইকারি বাজার থেকে আমরা যেভাবে কিনে আনছি। সেই ভাবেই বিক্রি করছি। তেলের দাম এখন অনেক বেশি। তবে পাইকারি বাজার থেকে বলা হচ্ছে ভোজ্য তেলের দাম আরো বাড়বে। এদিকে, এ কথা মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন, বিক্রেতারাই কারসাজি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। হাফিজুর রহমান, মোসাররফ হোসেন, আশরাফুল ইসলামসহ কয়েকজন ক্রেতা এপ্রতিনিধিকে বলেন, যেভাবে দফায় দফায় ভোজ্য তেলের দাম বাড়ছে, সেই দামে তেল কিনতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা আরো বলছেন, এভাবে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। ফলে বাজার মনিটরিং করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা