শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খুলনা রোড মোড়ে জেলা ভুমিহীন সমিতির প্রতিবাদ সভা

সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরার শহরের খুলনা রোড চার রাস্তার মোড়স্থ বেতনা ও মরিচ্চাপ নদী খননে অনিয়মের প্রতিবাদসহ টিআরএম চালু বাস্তবায়ন এবং নদীর টেকসই বেড়ীবাধ নির্মান ও মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের জনবল বৃদ্ধি করন ও প্রকৃত ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি।

জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, জেলা ভুমিহীন সমিতির নেতা শেখ শওকত হোসেন, সেলিম হোসেন, আল হেলাল, শেখ হাফিজুর রহমান, মীর আশিক ইকবাল (বাপ্পী), মোঃ হাই মোল্লা, সালাম, হাসান, শেখ রিয়াজুল ইসলাম, ভুমিহীন নেত্রী নাজমা খাতুন , শাহানারা খাতুন রিনা সাহিদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরাবাসির জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক নদী ও খাল খননে ৪৭৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এখানকার ঠিকাদাররা পানি উন্নয়ন বোর্ডের দুনীতিবাজ কর্তৃকপক্ষদের যোগসাজে নদী খননে নামে সাতক্ষীরা মানুষের চোখে ধুলা দিয়ে নদী গভীরতা না করে বেড়িবাঁধ উচু করে নদী খননে কাজ যেনতেন করে দায়সারের চেষ্টা করছেন তারা। তাই অবিলম্বে বেতনা মরিচচাপ খননের জন্য বাজেট সঠিকভাবে খননের কাজে ব্যবহার করা হচ্ছে কিন না তার জন্য সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কার্যক্রম সমন্বয় ও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি ফোরাম গঠন করতে হবে। যে কোন ধরনের বিপর্যয় এড়ানোর জন্য নির্ধারিত সময়ে বেতনা, মরিচচাপ খনন ও পার্শ্ব খালের সাথে সংযোগ টি আর এম, বাস্তবায়ন টেকসই বেড়িবাঁধ অসহায় ভূমিহীনদের ক্ষতিপূরণ দিয়ে স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে। মজুমদার খালের কুচুরিপনা ও ময়লা আবর্জনা ভরে গেছে। দ্রুত মুজুমদার খাল খনন বাস্তবায়ন করতে হবে।

নদীর গভীরতা সহ বেড়িবাঁধ টেকসই করতে হবে। টি আর এম বাস্তবায়ন না হলে সরকার বেতনা ও মরিচচাপ খনন করার পর কোন আশার আলোর মুখ দেখবে না। অববাহিকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মধ্যে পড়বে। পাখিমারা বিলের জমিতে যে টিআরএম চালু করা হয়েছে। সেই সব জমির মালিকদের নায্যমুল্য ক্ষতিপুরন করতে হবে।

বক্তরা আরো বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের জনবল বৃদ্ধি করতে হবে। অবৈধ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল সহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে। সরকারি ডাক্তারা সরকারি হাসপাতালে নিয়মিত সময় দেয় না। তারা বেশিভাগ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের কাজে ব্যস্ত থাকেন। তাই অবিলম্বে সরকারি ডাক্তারদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের রোগী দেখা বন্ধ করতে হবে। খুলনা রোড মোড়ে ফুতপাতে বসে থাকা সাধারন গরীব ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ সংসার চালাতে হয়। মহাসড়ক করার নামে খুলনা রোড মোড়ে গরীবদের ফুতপাত দোকান উচ্ছেদ করা বন্ধ করতে হবে। ভুমিদৃশ্যদের দখলকৃত সরকারি খাস জায়গা গুলো উচ্ছেদ করতে হবে। আশ্রয় প্রকল্প আওতায় মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভুমিহীনদেরকে

পুনঃবাসন করতে হবে। এসব বাস্তবায়ন না হলে আগামী দিনে সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ উদ্যােগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা প্রতিবাদ সভায় ব্যক্ত করেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কাছে এসব বাস্তবায়নসহ ভুমিদৃশ্য ও দুনীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান প্রতিবাদ সভায় উপস্থিত সাতক্ষীরা সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়েবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী