বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে ১৪ দলের আহবানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক’র বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং জেলা জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থী না থাকায় দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানান।

সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, শেখ সাহিদ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. ফাহিমুল হক কিসলু, জাসদ জেএসডি সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সায়গঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন সম্পাদক এ্যাড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. অনিত মুখার্জী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে.এম ফাত্তাহ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, মো. শাহাজান আলী, মো. সাহাদাৎ হোসেন, মো. আসাদুজ্জামান অসলে, শেখ মনিরুল হোসেন মাসুম, জাসদ নেতা শেখ জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা শেখ শরিফুজ্জামান বিপ্লব, শেখ আব্দুস সাদেক, আওয়ামীলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ ও খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ