বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবেশীর অত্যাচার থেকে রক্ষা পেতে ভুক্তভোগির সংবাদ সম্মেলন

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভরসা গ্রামে প্রতিবেশী কর্তৃক একটি পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতন ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভরসা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহুরুল সরদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রতিবেশী পাটকেলঘাটা থানার ভরসা গ্রামের বুদু সরদারের ছেলে আব্দুল বারী, খলিল, বেল্লাল ও রাজ্জাক এবং মৃত বাবুল সরদারের ছেলে আব্দুল আজিজ আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমার পিতা বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪২৬/২০ নং-পিটিশন মামলা করেন। মামলায় আদালত আমাদের পক্ষে আদেশ দেয়। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা আদালতের সেই আদেশ অমান্য করে জোরপূর্বক আমাদের সম্পত্তি দখল চেষ্টা অব্যহত রেখেছে। শুধু তাই নয় তারা আমাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র করে আমার বৃদ্ধ পিতা আব্দুল গফুর সরদারের নামে মিথ্যে ডাকাতি প্রচেষ্টার মামলা দিয়ে ২০২০ সালের ১৮ ডিসেম্বর গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠায়। এখনো তিনি কারাগারে আটক আছেন।

জহুরুল সরদার অভিযোগ করে বলেন, মিথ্যে মামলায় পিতা আব্দুল গফুর সরদারকে কারাগারে পাঠানোর পর আব্দুল বারী গংরা আমাদের জমির সব গাছগাছালি চুরি কেটে নিয়ে গেছে। পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। এখন উল্লেখিত ব্যক্তিরা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করছে। টাকা না দিলে আমাদের পাঁচ ভাইয়ের নামে পিতার মত একইভাবে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠবে বলে হুমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী চাচা ও চাচাতো ভাই আব্দুল বারী গংরা অপর প্রতিবেশী রেজাউল, আশরাফ ও রফিকুলসহ অন্যদের দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যে স্বর্ণ চুরির অভিযোগ দিয়ে হয়রানি করছে। বারী গংদরে অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়ে আমারা একরকম দিশেহারা হয়ে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহিনতায় ভুগছি।

তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়ে প্রতিবেশী আব্দুল বারী গংদরে অত্যাচার, নির্যাতন ও হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান