বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ‘মা’ সমাবেশ

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হোসাইন সাফায়াত বলেছেন, সকল মায়েদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত গর্ভবর্তী পূর্ববর্তী ও পরর্বতী সেবা নিয়ে সমস্ত মায়েদের প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব সেবা নিশ্চিত করতে হবে। তিনি এই ধরনের একটি উদ্যেগে গ্রহনের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান এবং সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার চালতেতলা, ক্যাথলিক চার্চের মাঠে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০০ জন মা কে নিয়ে স্বাস্থ্য বিধি মেনে মা সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সাতক্ষীরা এরিয়া অফিসের এলাকা ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলাম সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাসান সাজ্জাত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার বস্তী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবতী, দৈনিক আলোকিত বাংলাদেশ/এসএটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের এবং হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর,এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের সাতক্ষীরা এরিয়া অফিসের টেকনিক্যাল অফিসার মোঃ সোহেল রানা, এম আই এস অফিসার মোঃ নাজমুল হক, ফাইনান্স এন্ড এ্যাডমিন অফিসার বিপ্লব কুমার পাঠক, প্রজেক্ট অফিসার এন সি ডি মোঃ সাইফুল ইসলাম, সার্ভিস প্রোমোটারগন এবং কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ।

উক্ত মা সমাবেশে ২০০ জন মাকে প্রসব পরবর্তী স্বাস্থ্য উপকরণ এবং ৩৭ জন মাকে যারা ৪ বার বা ততোর্দ্ধবার প্রসব পূর্ববর্তী সেবা নিয়ে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করায় তাদেরকে ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত