শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে আগরদাঁড়ীকে হারিয়ে লাবসা সেমিতে

সাতক্ষীরায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ঝাউডাঙ্গা ভেন্যুর খেলায় আগরদাঁড়ী ইউনিয়নকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ দল।

বুধবার (১০ মার্চ) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন পরিষদ ভলিবল দল বনাম আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ দল।

খেলায় আগরদাঁড়ী ইউনিয়ন ভলিবল দলকে ৩-০ সেটে হারিয়ে লাবসা ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী।

এসময় ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে ভলিবল খেলা উপভোগ করেন মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল হান্নান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিক দ্বীপ ও জেলা ফুটবল

এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়ামোদী দর্শকরা খেলাটি উপভোগ করেন।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ১৫ মার্চ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?