শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মুক্তধারা নাটকের অভিনয় শিল্পীদের উদ্যোগে মতবিনিময় সভা

সাতক্ষীরায় মুক্তধারার অভিনয় শিল্পীদের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন প্রান্তিক কার্যালয়ে উক্ত মত বিনিময় সভার আয়োজন করেন, মুক্ত ধারা নাটকের ধনাঞ্জয় বৈরাগী শামীম পারভেজ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০০ সালে ৬৬ দিন মেয়াদী নাট্য প্রশিক্ষণ কর্মশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মঞ্চ নাটক মুক্তধারার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা একত্রিত হয়ে পরস্পর আলোচনা করাই এই মতবিনিময় সভার উদ্যেশ্য।

এসময় উপস্থিত ছিলেন মুক্তধারা নাটকের প্রধান চরিত্র ধনাঞ্জয় বৈরাগী শামীম পারভেজ, নাটকের সংগীত পরিচালক ও অভিনয় শিল্পী মো. শহিদুল ইসলাম, নাটকের তবলা ও ঢোলক বাদক অভিনয় শিল্পী স্বরদিন্দু ঘোষ বাবলা, নাটকের অভিনয় শিল্পী রবিউল ইসলাম বাবু, নাটকের অম্বা ফেরদৌস জাহান স্বরবানী, মাহফুজা মুজিব লিপি, উত্তকূট ও শিবতরাইয়ের নাগরিক আবু সালেক চাঁদ, পৃথুরাজ ও মাহফিজুল ইসলাম আককাজ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০০ সালে ৬৬ দিন মেয়াদী নাট্য প্রশিক্ষণ কর্মশালা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং নাট্যকলা বিভাগের প্রভাষক প্রয়াত ফরহাদ জামান পলাশের নির্দেশনায় ও পরিচালনায় ২০০০ সালের ২৯ ও ৩০ মে মুক্তধারা নাটকটি মঞ্চস্থ হয়। যেটি সাতক্ষীরার ইতিহাসে সরকারিভাবে এত বড় নাট্য প্রশিক্ষণ আর কখনও হয়নি।

মুক্তধারা নাটকের নির্দেশক ও পরিচালক প্রয়াত ফরহাদ জামান পলাশের রুহের মাগফিরাত কামনা ও তার স্মৃতিচারণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মুক্তধারা গ্রুপের মাধ্যমে মুক্তধারা নাটকের সকল শিল্পী ও কালাকুশলীসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় ও একত্রিত করে একটি প্লাটফর্ম তৈরীর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাতক্ষীরায় নাটককে আরো বেশি গতিশীল করা এবং মুক্তধারা নাটকটি আবারও মঞ্চস্থ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে কারণে সংশ্লিষ্টদের গ্রুপে অ্যাড হয়ে নাম ও মোবাইল নম্বর দেওয়ার আহবান জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী