বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাস্তায় পুঁতে রাখা খুঁটিতে দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাস্তার মাঝখানে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা লেগে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ কিশোর।

(২২ জুলাই) বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটা ওই দূর্ঘটনায় ওই কিশোর মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই কিশোর মারা যায়।

কিশোর শামীম হোসেন (১৭) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে। আহতরা হলেন শামীমের বন্ধু আলামিন ও ইমামুল।

নিহতের বন্ধু আলামিন বলেন, দুপুরে কয়েকজন বন্ধু মিলে মটরসাইকেলযোগে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরতে যাচ্ছিলাম। শামীম মটর সাইকেল চালাচ্ছিল আর আমি ও ইমামুল বসেছিলাম।

এসময় শিবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় পুঁতে রাখা খুটিতে শামীম মটর সাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে শামিমের বুকে প্রচন্ড আঘাত লেগে পড়ে যায় আর আমরা মটর সাইকেল হতে ছিটকে পড়ি। পরে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কিছুসময় পর সে মারা যায়।

সাতক্ষীরা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী বলেন, হাসপাতাল হতে থানায় জানানো হলে হাসপাতালে একজন অফিসারকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি