শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বামীর পরিবারকে বাঁচাতে পিতা-মাতার হয়রানী বন্ধের দাবি মেয়ের

সাতক্ষীরায় পিতা-মাতার অপছন্দে বিয়ে করায় স্বামীকে খুন জখম, পুলিশ দিয়ে হয়রানিসহ মিথ্যা মামলায় জড়িয়ে হুমকির দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার চৌধুরাটি গ্রামের মো. শফিকুল ইসলাম গাজীর মেয়ে গোলাপি পারভীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জন্ম নিবন্ধন অনুযায়ী আমার বর্তমান বয়স ১৮ বছর। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী একজন মেয়ের ১৮ বছরপূর্ণ হওয়ার পর সে নিজের ভালো মন্দের বিষয়ে সিদ্ধান্ত গ্র্রহণ করতে পারে। কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর উভয় পরিবারকে জানানো হলে আমার পিতাসহ পরিবারের অন্যরা মেনে নিতে রাজি হয়নি। তারা আমার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্রে বয়স্ক এক ব্যক্তির সাথে আমাকে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। যে কারণে আমি গত ৫ জানুয়ারি ইসলামী শরিয়ত মোতাবেক জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হই।’

গোলাপি পারভীন অভিযোগ করে বলেন, ‘আমি বিয়ে করায় আমার পিতা, ভাই ও চাচারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার স্বামীকে মারপিট, খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকে। এমনকি আমাকে ত্যাগ না করলে আমার স্বামীকে যেখানে পাবে সেখানে খুন জখম করবে, লাশ গুম করবে, স্বামীর বাড়িতে মাদক দ্রব্য রেখে পুলিশ দিয়ে আটক পূর্বক হয়রানি করবে মর্মে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে গত ৯ জানুয়ারি আমার পিতা শফিকুল ইসলাম গাজী, মাতা মরিয়ম খাতুন, চাচা শহিদ গাজী, ভাই মোমিনুর ইসলাম, সাইফুল ইসলামসহ কয়েকজন আমার শশুরবাড়ীতে গিয়ে আমার স্বামীকে মারপিট করতে উদ্যাত হয়। এসময় খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়। এছাড়া পুলিশ দিয়ে আমার স্বামীকে হয়রানি করে যাচ্ছে। ফলে ১১ জানুয়ারি সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমি একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত উভয় পক্ষকে শোকজ করেছেন।’

তিনি আরো বলেন, স্বামীর ঘরই মেয়েদের আসল ঠিকানা। সেখানেই সুখ খুজে নেওয়ার জন্য প্রতিটি মেয়ে চেষ্টা করে। অনেক ক্ষেত্রে পিতা-মাতার কর্তব্য তাদের মেয়েকে পাত্রস্থ করা। আমি নিজের পছন্দ অনুযায়ী আমার সুখের ঠিকানা খুজে নিয়েছি। কিন্তু আমার পিতা-মাতার পছন্দ না হওয়ায় তারা আমার স্বামীসহ শশুরবাড়ির লোকজনদের হয়রানি করে যাচ্ছে। আমি প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে হিসেবে আমার স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করতে চাই।’

অকারণে পিতা-মাতা যাতে তার স্বামীসহ শশুর বাড়ির লোকজনদের হয়রানি না করে সে বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাতক্ষীরা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা