বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠিদের নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে।

এরই অংশ হিসেবে ৩০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যকে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর ২০২২ বুধবার শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। অন্যানের মধ্যে রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়া,

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লো তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়া।

ম্যানগ্রোভ সভাঘরের পরিচালক স ম তুহিন, সমাজসেবা অধিদপ্তরের উচ্চমান সহকারী আবদুল আলিম, শিক্ষক বিউটিশিয়ান মোছলেমা খাতুন মুন্নি ও নকশীকাঁথা প্রশিক্ষক আলেয়া খাতুন মিলি। প্রশিক্ষণ গ্রহণকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনা ও সাগরিকা।

বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণ গ্রহণকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা