শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সিংঘমের দাপটে নয়, মন জিতুন ভালবাসায়’

হিন্দি ছবির ‘সিংঘম’ হলে চলবে না। লোকে হাতের মুঠোয় থাকবে, সমাজবিরোধীরা ভয়ে কাঁপবে— এমন মনোভাব ঝেড়ে ফেলে নিজের ব্যবহার দিয়ে মানুষের মন জয় করাটা জরুরি। নতুন আইপিএস অফিসারদের আজ এই পরামর্শই দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বললেন, কাশ্মীরের নবীন প্রজন্মের ‘ভুল পথে’ যাওয়া আটকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মহিলা পুলিশ অফিসারেরাই।

এ বছর ২৮ জন মহিলা-সহ ১৩১ জন আইপিএস প্রথম পর্বের ৪২ সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছেন। তাঁরা শনিবার হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমিতে ‘দীক্ষান্ত প্যারেডে’ অংশ নেন। করোনা পরিস্থিতিতে ভিডিয়ো লিঙ্কের মাধ্যমেই সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী।

বক্তৃতায় অফিসারদের নরেন্দ্র মোদী বলেছেন, ‘কাজ করতে গিয়ে আপনাদের অনেক অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হবে। অনেক অবাঞ্ছিত লোক ঘুরঘুর করবে। সাবধান থাকতে হবে তাদের থেকে।’

এই সূত্রেই পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে জোর দেন মোদী।
বলেন, ‘যে পুলিশ অফিসারেরা ‘সিংঘম’ দেখে মানুষের মনে ভয় ধরানোর কথা ভাবেন, তাঁরা ভবিষ্যতে উদ্ধত হয়ে পড়েন। মানুষও তাঁদের ভাল কাজগুলো না-দেখে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকেন। তাই সকলের ভালবাসা অর্জন করতে হবে।’

অজয় দেবগণ অভিনীত পর্দার ‘সিংঘম’ অবশ্য দুষ্টের দমন করলেও আমজনতার মনে ভয় ধরাতেন না। বিজেপি নেতারা তাই বলছেন, ‘সিংঘম’ বলে মোদী আসলে ‘দম্ভ’ এড়াতে বলেছেন।

আগেও হিন্দি ছবির নাম নিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে ছত্তীসগঢ়ের জগদলপুরের জেলাশাসক অমিত কাটারিয়া নীল শার্ট ও সানগ্লাস পরে প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। সূত্রের মতে, সেই সময়ে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে করমর্দন করে বলেন, ‘(এই যে) দবঙ্গ জেলাশাসক, কেমন আছেন?’ পরে অবশ্য পোশাকবিধি না-মানার জন্য কাটারিয়াকে শো-কজ় নোটিশ ধরায় প্রশাসন।

৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নবীন অফিসারদের কাছে তাঁদের প্রশিক্ষণ-পর্বের অভিজ্ঞতা শুনতে চান।

বিহারের অফিসার তনুশ্রীর প্রশিক্ষণ হয়েছিল জম্মু-কাশ্মীরে। সন্ত্রাস-দমন অভিযানেও গিয়েছিলেন। পুলিশে যোগ দেওয়ার আগে গুজরাতের গাঁধীনগরে টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়েছিলেন তনুশ্রী।

সেই কথা জেনে মোদী বলেন, ‘পশমিনা শালে জম্মু-কাশ্মীরের মহিলাদের হাতের কাজ দেখার মতো। তনুশ্রীর উচিত, আধুনিক বয়নশিল্প নিয়ে তাঁর শিক্ষাকে চিরাচরিত শিল্পের সঙ্গে মিলিয়ে সেখানের মহিলাদের আয় বৃদ্ধিতে সাহায্য করা।’

প্রধানমন্ত্রীর মতে, এতে পুলিশের উপরে আস্থা বাড়বে মানুষের। উপত্যকার বাচ্চারা ভুল পথে যাওয়ার আগেই তাদের আটকানো যাবে। মায়েদের বুঝিয়ে মহিলা অফিসারেরাই এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও