বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান : পাক মন্ত্রীর হুঁশিয়ারি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তবে সিন্দু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান।

এনিয়ে শুক্রবার (২ মে) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে, পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্দু নদে কোনও ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন, তারা যদি যেকোনও ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো।

‘আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয়, বহুভাবে আগ্রাসন হয়। এর মধ্যে একটি হচ্ছে পানিপ্রবাহ বন্ধ বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করা। কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়’, বলেন পাকিস্তানের এই মন্ত্রী।

তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি (সিন্ধু পানিবণ্টন চুক্তি) নিয়ে আলোচনা এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন খাজা। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদি নাটক করছেন।

এক প্রশ্নের জবাবে খাজা বলেছেন, যেকোনও সময়ের চেয়ে বর্তমানে ভারতের ওপর বৈশ্বিক চাপ অনেক বেড়েছে। তবে আমি বলব না যে (হামলা) হুমকি এড়ানো গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী