রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

কলারোয়া উপজেলা সর্বস্তরের তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া হাইস্কুল মাঠে সমবেত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেন সরকারকে দেশটির সংশ্লিষ্ট দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করেন। এ ব্যাপারে জাতিসংঘ ও ওআইসির যথার্থ হস্তক্ষেপও কামনা করেন বক্তারা।

আলোচনা শেষে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ হওয়ায় সরকারকে অভিনন্দন এবং অনুমতি প্রদানের জন্য থানা প্রশাসনকে অভিনন্দন জানানো হয়।

জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক ও কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, আহসানগর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, কলারোয়া কওমি মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা ইমাম হাসান নাসেরী, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা রুহুল কুদ্দুস, মুরারীকাটী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. ফয়সাল, গোবিনাথপুর জামে মসজিদের খতিব মাওলানা আজহার মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি